বগুড়া-৬ ও শেরপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচন উপলক্ষে আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
সাধারণ ছুটি ঘোষণা
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে আগামী বুধবার (১৮ মার্চ) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ১১ ফেব্রুয়ারি দেশে সাধারণ ছুটি থাকবে।
শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনের মধ্যে ফের আগামীকাল সোমবার (৫ আগস্ট) থেকে তিনদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।রোববার (৪ আগস্ট) সরকারের নির্বাহী আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
আফগানিস্তানকে উড়িয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। শনিবার রাতে (২৯ জুন, ২০২৪) ফাইনালে ভারতের মুখোমুখি হবে তারা।
নারায়ণগঞ্জ জেলার কাঞ্চন ও বরিশাল জেলার গৌরনদী পৌরসভায় সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৬ জুন নির্বাচন উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে দেশের ৫৮টি উপজেলায় আগামী বুধবার (৫ জুন) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে। মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে।
ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন উপলক্ষে ১১১টি উপজেলার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ২৯ মে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।সোমবার (২০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণের জন্য সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
দুই সিটির ৬টি পৌরসভার নির্বাচন উপলক্ষ্যে আগামী ৯ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই দুই সিটি কর্পোরেশন হচ্ছে ময়মনসিংহ ও কুমিল্লা।